ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার পেলেন ৬ গুণী লেখক

Printed Edition
3rd-4
খালেদ হোসাইন, আশরাফুন্নেছা দুলু, আহমদ মতিউর রহমান, মনসুর আজিজ, আমিরুল মোমেনীন মানিক, আশিক মুস্তফা

ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার ২০২৫ পেয়েছেন দেশের ৬ গুণী লেখক। তারা হলেন খালেদ হোসাইন, আহমদ মতিউর রহমান, আশরাফুন্নেছা দুলু, মনসুর আজিজ, আমিরুল মোমেনীন মানিক ও আশিক মুস্তাফা।

গতকাল বৃহস্পতিবার ছোটদের সময় সম্পাদক মামুন সারওয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছড়াসাহিত্যে বিশেষ অবদানের জন্য খালেদ হোসাইন ও আহমদ মতিউর রহমানকে এ পুরস্কার প্রদান করা হচ্ছে। এ ছাড়া ছোটদের সময় প্রকাশিত তিনটি বই, যথাক্রমে গল্পগ্রন্থ ‘ঈগল খরগোশ ও গুবরে পোকার জন্য আশরাফুন্নেছা দুলু, অনুবাদগ্রন্থ ‘লৌহদানব’র জন্য মনসুর আজিজ ও জুলাই বিপ্লব বিষয়ক উপন্যাস ‘গোয়েন্দা কবলে মুগ্ধ’র জন্য আমিরুল মোমেনীন মানিককে এ পুরস্কারের জন্য মনোনীত করেছে জুরি বোর্ড। একই সাথে, জনপ্রিয় গল্পগ্রন্থ ‘ভাত খাওয়ানোর গল্প’র জন্য আশিক মুস্তাফাকে প্রদান করা ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার।

আগামীকাল শনিবার বাংলাদেশ শিশু একাডেমিতে ‘দিনব্যাপী ছোটদের সময় যুগপূর্তি শিশুসাহিত্য উৎসব ২০২৫ অনুষ্ঠানে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ৬ লেখকের হাতে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ তুলে দেবেন অতিথিরা।

এদিন, সেমিনার, ছড়া-কবিতা পাঠ, চলচ্চিত্র প্রদর্শনী, শিশুকিশোর গল্পবলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ মোট ৬টি পর্বে আয়োজন অনুষ্ঠিত হবে।

এদিন উদ্বোধন অনুষ্ঠানে সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ। বিজ্ঞপ্তি।