নাহিদ ইসলামের সাক্ষাৎ

জামায়াত আমিরের সাথে বৈঠক যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের

Printed Edition
first-2
জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের সাথে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের বৈঠক : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি. গম্বিস-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল সৌজন্য সাক্ষাৎ করেন। জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে প্রতিনিধি দলে আরো ছিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত মোর্স এইচ. ট্যান, নর্থ আমেরিকার মুসলিম উম্মাহর সেক্রেটারি জেনারেল ও চার্টার্ড অ্যাকাউন্ট ফার্মের পরিচালক আরমান চৌধুরী ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্যবসায়ী নেতা ফয়সাল আলম।

এ সময় জামায়াত আমিরের সাথে ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, ইঞ্জিনিয়ার ড. জুবায়ের আহমদ, ব্যারিস্টার নজরুল ইসলাম, অধ্যাপক সাইফুল্লাহ মানছুর, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ও ব্যারিস্টার আরমান আহমদ বিন কাসেম।

মতবিনিময়কালে তারা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক কুশল বিনিময় করার পর বাংলাদেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আলোচনা করেন। এ ছাড়াও বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো ঘনিষ্ঠ এবং সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নাহিদ ইসলামের সাক্ষাৎ : জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল সকালে শফিকুর রহমানের বসুন্ধরা কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। এ সময় তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।