নির্বাচনী বৈতরনী পার হতে হলে আমাদের সকলকে লাগবে : এস এম জিলানী

Printed Edition

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা

‘নির্বাচনী বৈতরনী পার হতে হলে আমাদের সকলকে লাগবে’- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গীপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী এ কথা বলেন ।

গত বৃহস্পতিবার কোটালীপাড়া উপজেলার কাজী মন্টু ফিলিং স্টেশনের পাশে উপজেলা বিএনপির নির্বাচনী ক্যাম্পে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ মাহফিলে তিনি আরো বলেন, আমাদের উচিত এখন নতুনদেরকে জায়গা করে দেওয়া। আমরা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে চাই, ভোট কেটে নির্বাচিত হতে চাই না। তাই যে সকল মানুষ ভালোবেসে আমাদের কাছে আসতে চায়, তাদেরকে আমরা জায়গা করে দিবো, যাতে নতুনরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে কাজ করতে পারে।

দোয়া মাহফিলে কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দারিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মানিক হাওলাদারসহ বিভিন্ন আঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া কামনা করা হয়। সেই সাথে এসএম জিলানীকে গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত করার জন্য নেতাকর্মীসহ এলাকার ভোটারদের অনুরোধ জানানো হয়।