ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স পুরস্কারে ভূষিত

Printed Edition
artho-3
ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স পুরস্কারে ভূষিত

বাংলাদেশে কনকা, গ্রি ও হাইকো ইলেকট্রনিক্স ও হোম অ্যাপল্যায়েন্স পণ্য উৎপাদনকারী ইলেকট্রো মার্ট গ্রুপের শিল্পপ্রতিষ্ঠান ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্সের বেস্ট ম্যানুফ্যাকচারার অফ দি ইয়ার (ইলেকট্রনিক্স) পুরস্কার ২০২৫-এ ভূষিত হয়েছে। সম্প্রতি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় অনুষ্ঠিত নবম সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিটে শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনা গ্রুপের ডিএমডি মো: নুরুল আফছারের হাতে এ পুরস্কার তুলে দেন। দক্ষিণ এশিয়ার সাতটি দেশ তথা আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কায় শিল্প ও ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।