ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ৫টি বিভাগের নবীণ বরণ অনুষ্ঠিত
Printed Edition
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র-শিক্ষক মিলনায়তনে গত ৯ জানুয়ারি ব্যবসায় প্রশাসন, আইন, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের নবাগত শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলামের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক ড. এ. টি. এম. মাহবুবুর রহমান সরকার, প্রাক্তণ উপ-উপাচার্য অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা, রেজিস্ট্রার অধ্যাপক মো: রফিকুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, ছাত্র-কল্যাণ উপদেষ্টা অধ্যাপক মুহাম্মাদ শাহ আলম চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডীন ও বিভাগীয় প্রধানগণ। অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।