ময়মনসিংহ-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
Printed Edition
ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ময়মনসিংহ মহানগর জামায়াতের সহসাধারণ সম্পাদক আনোয়ার হাসান সুজন। এ সময় উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির প্রভাষক গোলাম কিবরিয়া, সাবেক আমির মাহবুব আলম মন্ডল, সাধারণ সম্পাদক জাকির হোসেন ও তারাকান্দা উপজেলা জামায়াতের আমির আব্দুল হান্নান।
গত বুধবার সহকারী রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহের পর উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে তিনি নির্বাচিত হলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের প্রতিশ্রুতি দেন।