হয়রানিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কর প্রশাসন বাস্তবায়নে কাজ করছে এনবিআর
Printed Edition
সিলেট ব্যুরো
জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য আবু হান্নান দেলওয়ার হোসেন বলেছেন- হয়রানিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কর প্রশাসন বাস্তবায়নে করদাতার সাথে কর কর্মকর্তার ফেসলেস যোগাযোগের মাধ্যমে ব্যবসায়ী নিবন্ধন ও ভ্যাট প্রদানের কার্যক্রম বাস্তবায়নে কাজ চলছে। এ লক্ষ্যে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। এনবিআর সফটওয়্যারভিত্তিক ব্যবসায়ী লেনদেনে যেতে চায়। তিনি গতকাল বুধবার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের উদ্যোগে ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহ- উদযাপন উপলক্ষে গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার খন্দকার নাজমুল হকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন সিলেট অঞ্চলের কর কমিশনার ভুবন মোহন ত্রিপুরা ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: আশরাফুর রহমান। সেমিনারে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত কমিশনার মীর আবু আবদুল্লাহ আল-সাদত ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম কমিশনার মোহাম্মদ সালাউদ্দিন রিজভী। এ সময় সিলেটের বিভিন্ন দফতরের সরকারি-বেসরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, পেশাজীবী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।