নতুন প্রজন্মের এনএফসি স্টিকার কার্ড ‘ট্যাপইন’ চালু করল প্রাইম ব্যাংক
Printed Edition
প্রাইম ব্যাংক পিএলসি মাস্টারকার্ডের সহযোগিতায় নতুন প্রজন্মের একটি এনএফসি ডেবিট স্টিকার কার্ড ‘ট্যাপইন’ চালু করেছে। এই কার্ড গতিশীল নগর জীবনের গ্রাহকদের দ্রুত, নিরাপদ ও ঝামেলাহীন পেমেন্ট অভিজ্ঞতা নিশ্চিত করবে। প্রাইম টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই কার্ড উন্মোচন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী এবং মাস্টারকার্ডের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ‘ট্যাপইন’ স্টিকার কার্ডটি একটি স্লিম, নিরাপদ ও বিশ্বব্যাপী গ্রহণযোগ্য পেমেন্ট সমাধান, যা সহজেই স্মার্টফোন, মানিব্যাগ বা যেকোনো ব্যক্তিগত সামগ্রীর সাথে সংযুক্ত করা যায়। ফলে গ্রাহকরা যেকোনো সময়, যেকোনো স্থানে তাৎক্ষণিক ট্যাপ-অ্যান্ড-পে সুবিধা উপভোগ করতে পারবেন। বিজ্ঞপ্তি।