চ্যালেঞ্জিং চরিত্রে অহনা

Printed Edition
Bino-3
চ্যালেঞ্জিং চরিত্রে অহনা

বিনোদন ডেস্ক

এই সময়ে এসে খুব বেছে বেছে নাটকে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী অহনা। সেই ধারাবাহিকতায় এই সময়ের গুণী, মেধাবী নাট্যনির্মাতা মহিন খানের রচনা ও পরিচালনায় অহনা অভিনয় করেছেন ‘পতন’ শিরোনামের একটি নাটকে। নাটকের গল্প প্রসঙ্গে মহিন খান বলেন, ‘ফেসবুকের একটি পোস্ট থেকে গল্প ভাবনাটা আমার নেয়া। গল্পে দেখা যাবে অহনার স্বামীর সাথে অহনার বেশ সুখের সংসার। কিন্তু একটা সময় এসে অহনা চাকরি করতে চায়। স্বামী তার আবদার মেনে নিয়ে পাঁচ লাখ টাকা ম্যানেজ করে বউকে ব্যাংকে একটি চাকরির ব্যবস্থা করে দেয়। কিন্তু চাকরি পাওয়ার পর অহনার আচার-আচরণ বদলে যায়। সে এই স্বামীর সাথেও সংসার করতে চায় না। কিন্তু একটা সময় এসে তার চাকরিটা চলে যায়, দিশেহারা হয়ে যায় অহনা। আর ঠিক তখনই অহনা নিজের জীবনের বাস্তবতা উপলব্ধি করতে পারে। এমনি একটি গল্প নিয়ে আমি নির্মাণ করেছি ‘পতন’ নাটকটি। অহনা বলেন, মহিনের নির্দেশনায় এর আগেও আমি বেশ কিছু নাটকে অভিনয় করেছি। তবে এই নাটকের গল্প ভাবনা এবং চিত্রনাট্য এক কথায় দারুণ হয়েছে।