চবির ভিসির সাথে চাকসুর মতবিনিময়
Printed Edition
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকানের সাথে বৃহস্পতিবার শাটল ট্রেনের বিভিন্ন সমস্যা সমাধানে জরুরি পদক্ষেপ এবং করণীয় সম্পর্কে মতবিনিময় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। মতবিনিময় সভায় চাকসুর প্রতিনিধিবৃন্দ নতুন একটি ট্রেন, ট্রেনের দ্বৈত লাইন, শিডিউল বিপর্যয় বন্ধ করা, নিরাপত্তাকর্মী নিয়োগ এবং বগি বৃদ্ধিসহ ১১টি বিষয়ে আলোচনা করেন। সভায় ভিসি শাটলের সমস্যাগুলো সমাধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এর মধ্যে দ্রুত সময়ের মধ্যে বগি বৃদ্ধির বিষয়ে রেলওয়েকে চিঠি প্রদানের নির্দেশনা দেন ভিসি। অন্যান্য সমস্যা সমাধানে দ্রুত সময়ের মধ্যে রেলওয়ের সাথে মতবিনিময় সভা করবেন বলেও জানান তিনি। ভিসি বলেন, শিক্ষার্থীদের নির্বিঘেœ যাতায়াতের জন্য শাটল ট্রেন খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইতোমধ্যেই রেলওয়ে কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছি।
তারা অতি শিগগিরই বিদ্যমান ছোটখাটো সমস্যাগুলো সমাধান করবেন বলে জানিয়েছেন। আর কিছু বিষয় সমাধান করতে দীর্ঘমেয়াদি সময় লাগবে। আমরা সেগুলো নিয়েও কাজ করছি। শিক্ষার্থীদের সেবা দিতে আমরা বদ্ধপরিকর। এ সময় উপাচার্য সবাইকে ধন্যবাদ জানান।
সভায় উপস্থিত ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন, প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, ছাত্র উপদেষ্টা ড. মো: আনোয়ার হোসেন, সহকারী প্রক্টরবৃন্দ, চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো: ইসহাক ভূঞা, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবাইদুল সালমানসহ প্রতিনিধিরা। বিজ্ঞপ্তি।