বিদ্যুৎস্পৃষ্টে নিকলীতে ১ জনের মৃত্যু
Printed Edition
নিকলী (কিশোরগঞ্জ) থেকে সংবাদদাতা
কিশোরগঞ্জের নিকলী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন চত্বরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বাস হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে কভারবিহীন বিদ্যুতের তারে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাদিস মিয়া (২০) নিকলী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বানিয়াহাটী গ্রামের দেলোয়ার হোসেন ও শাহানা আক্তারের ছেলে।
জানা গেছে, নিহত হাদিস মিয়া নিকলী থেকে চট্টগ্রাম রুটে চলাচলকারী একটি দূরপাল্লার বাসের হেলপার হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার দিন সকালে বাসটি চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে নিকলীতে ফিরে আসে। এরপর চত্বরে বাসটি পার্কিং করার সময় হাদিস মিয়া বাসের ছাদের ওপরে অবস্থান করছিলেন।
এ সময় ছাদের ওপর দিয়ে যাওয়া অরক্ষিত ও কভারবিহীন বৈদ্যুতিক তারের সাথে তার শরীর জড়িয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান।