বিএমইউ ও এটুআই প্রোগ্রামের মধ্যে সমঝোতা স্বাক্ষর
Printed Edition
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ও সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের মধ্যে গতকাল বুধবার, শহীদ ডা: মিল্টন হলে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এ সময় বিএমইউতে পেপারলেস কার্যক্রম বাস্তবায়ন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা নিশ্চিতকরণে গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। বিএমইউয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমঝোতা স্মারক অনুষ্ঠানে বিএমইউর ভিসি অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা: শামীম আহমেদ, ডেন্টাল অনুষদের ডিন ডা: সাখাওয়াত হোসেন প্রমুখ ছাড়াও এটুআই প্রোগ্রামের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএমইউয়ের পক্ষে স্বাক্ষর করেন বিএমইউর কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, পরিচালক (আইসিটি সেল) অধ্যাপক ডা: এ কে এম আখতারুজ্জামান। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) চিকিৎসা পরিষেবা, শিক্ষাদান এবং গবেষণার সব কার্যক্রমের আর্থিক লেনদেনের স্বচ্ছতা ও সহজীকরণের লক্ষ্যে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তি।