নেতৃত্বে আমীর খসরু

সরকারি বড় কেনাকাটার জন্য গঠন করা হলো মন্ত্রিপরিষদ কমিটি

Printed Edition

বিশেষ সংবাদদাতা

সরকারের বড় ধরনের (১০০ কোটি টাকার বেশি) কেনকাটার জন্য সর্বোচ্চ কমিটি- ‘সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করা হয়েছে। এতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হচ্ছেন-

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, ড. খলিলুর রহমান, খন্দকার আব্দুল মুক্তাদির, মো: আসাদুজ্জামান ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী।

এ ছাড়া সহায়তাদানকারী কর্মকর্তা হিসেবে থাকবেন-

মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব/সচিব (প্রধানমন্ত্রীর কার্যালয়), অর্থ বিভাগের সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের সচিব এবং বিপিপিএর বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সিইও। কমিটিতে ‘সচিব’ বলতে সিনিয়র সচিবও অন্তর্ভুক্ত হবেন।