গোমস্তাপুরে ফিন্টু অটোরাইস মিলে ইফতার মাহফিল

Printed Edition

গোমস্তাপুর উপজেলার রহনপুরে মেসার্স ফিন্টু অটোরাইস মিলে গতকাল রোববার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পার্বতীপুর ইউনিয়নে এনায়েত পুরে মিলে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মিলটির স্বত্বাধিকারী গিয়াস উদ্দিন ফিন্টু। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তৌকি, বিশিষ্ট ঠিকাদার আব্দুল মান্নান, মেসার্স রফিক অটো রাইসমিলের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম রফিক, স্থানীয় যুবদল নেতা আলাউদ্দিন পারভেজ প্রমুখ। গোমস্তাপুর( চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা।