সিভাসু শিক্ষক সমিতি এডহক কমিটি

সভাপতি সাইফুদ্দিন সম্পাদক হুমায়ুন

Printed Edition

ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগের প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দিনকে সভাপতি এবং ডেইরি ও পোলট্র্রি সায়েন্স বিভাগের প্রফেসর ড. এ কে এম হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) শিক্ষক সমিতির ১২ সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে।

সিভাসু শিক্ষক সমিতির কার্যক্রম পরিচালনার জন্য সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এডহক কমিটি সিভাসু শিক্ষক সমিতির সব কার্যক্রম পরিচালনা করবে। বিজ্ঞপ্তি।