পদ্মায় ভেসে উঠল লাশ
Printed Edition
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে পদ্মা নদীতে নিখোঁজ হওয়ার একদিন পর আরাফাত হোসেন নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। গত সোমবার সকালে নদীর চার নম্বর পিলারের কাছাকাছি তার লাশ ভেসে উঠতে দেখা যায়। পরিবার সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে গিয়ে আরাফাতের মামা লাশটি শনাক্ত করেন এবং লাশের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় আরাফাত। পরে ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা উদ্ধার অভিযান চালায়।
উল্লেখ্য, নিখোঁজ আরাফাত হোসেন শ্রীনগর পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। বন্ধুদের সাথে পদ্মা নদীতে গোসল করতে নামার সময় প্রবল স্রোতে তলিয়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া না গেলে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে উদ্ধার অভিযান চালিয়ে আজ তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।