চুয়েটে এসরোনোভা’২৩ শীর্ষক অনুষ্ঠান সম্পন্ন

Printed Edition

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এন্ড্রোমেডা স্পেস অ্যান্ড রোবটিক্স রিসার্চ অর্গানাইজেশনের (এসরো) উদ্যোগে অনুষ্ঠিত হলো এসরোনোভা’২৩ শীর্ষক অনুষ্ঠান। গত সোমবার চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন (ডিন, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদ), অধ্যাপক ড. মো: সানাউল রাব্বী (অতিরিক্ত পরিচালক, আইকিউএসি এবং যন্ত্রকৌশল বিভাগ) এবং অধ্যাপক ড. হুমায়ুন কবির (এসরো অ্যাডভাইজর ও সহযোগী অধ্যাপক, মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক (চিফ অ্যাডভাইজর, এসরো ও অধ্যাপক, যন্ত্রকৌশল বিভাগ)।

অনুষ্ঠানে নতুন এসরো সদস্যদের অভ্যর্থনা জানানো হয়। এ ছাড়া এসরোর বিভিন্ন প্রকল্প যেমন- স্টারলাপ রকেট লঞ্চিং প্রজেক্ট, টেলিস্কোপ প্রজেক্ট, বাস ট্রাকিং প্রজেক্ট এবং সোয়ার্ম ড্রোন প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দু’টি এসরো টিমকেও সম্মাননা প্রদান করা হয়। টিমগুলো যথাক্রমে নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ ও গ্লোবাল স্পেস চ্যালেঞ্জে অংশ নিয়েছিল। এ ছাড়া এসরো কর্তৃক আয়োজিত সার্কিট অলিম্পিয়াড ২০২৫ সালের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।৩