বসুন্ধরা সিমেন্টের তিন পণ্যের বিক্রয় প্রতিনিধি সম্মেলন
Printed Edition
‘একসাথে উচ্ছ্বাসে, সাফল্যের পথে’- এই প্রতিপাদ্যে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে বসুন্ধরা সিমেন্টের তিন পণ্যের বিক্রয় প্রতিনিধি সম্মেলন-২০২৬। গতকাল সিগাল হোটেলস লিমিটেডের সম্মেলন কক্ষে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্ট, কিং ব্র্যান্ড সিমেন্ট, বসুন্ধরা রেডি মিক্স ও বসুন্ধরা পিএইচসি পাইলের যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের চিফ অপারেটিং অফিসার শাহেদ জাহিদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কে এম জাহিদ উদ্দিন, সিমেন্ট ডিভিশনের চিফ সেলস অফিসার শাহ জামাল শিকদার, রেডি মিক্স ডিভিশনের হেড অব সেলস গোলাম রাব্বানি, পিএইচসি পাইল ডিভিশনের হেড অব সেলস এনামুল ইসলাম এবং সিমেন্ট, রেডি মিক্স ও পিএইচসি পাইল ডিভিশনের জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড ও মার্কেটিং) শাকিব কামাল আহমেদ, জিএম মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিন। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এই সেলস কনফারেন্স আগামী দিনে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের সংশ্লিষ্ট পণ্যগুলোর বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সামগ্রিকভাবে করপোরেট সেলস কার্যক্রমকে আরো শক্তিশালী করবে। পাশাপাশি এই সেলস কনফারেন্স আগামী দিনে বসুন্ধরা গ্রুপের সংশ্লিষ্ট পণ্যগুলোর বাজার সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে এবং সামগ্রিকভাবে করপোরেট সেলস কার্যক্রমকে আরো সুসংহত করবে। বিজ্ঞপ্তি।