ঘুমন্ত নারীর পিঠে গোখরা সাপ
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু ভাইরাল হয়। তার মধ্যে এমন অনেক ভিডিও থাকে, যা দেখলে শরীরের ভেতর যেন ঠাণ্ডা স্রোত বয়ে যায়। এমনই এক ঘটনা ঘটেছে ভারতের কর্নাটকের কালাবুর্গি জেলার আফাজলপুর তালুকের মল্লবাদা গ্রামে। সেখানে সারাদিন মাঠে চাষের কাজ করার পর এক নারী ক্লান্ত হয়ে গাছের ছায়ায় বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়েন। সেই সময় তার পিঠের ওপর একটি গোখরা সাপ ওঠে। স্থানীয়রা ভয়ানক সেই ঘটনা দেখে চিৎকার ও সাপটিকে তাড়ানোর জন্য চেষ্টা করতে থাকেন। তাদের চিৎকারে ওই নারীর ঘুম ভেঙে যায়। তিনি পিঠের ওপর সাপের উপস্থিতি বুঝতে পারলেও ভয়ে নড়ার ক্ষমতা হারিয়ে ফেলেন। কারণ সাপটি যেকোনো মুহূর্তে তাকে ছোবল মারতে পারে।
এই সময় ওই নারী হাত জড়ো করে প্রার্থনা করতে থাকেন। তবে গোখরা সাপটি তার কোনো ক্ষতি করেনি। কিছুক্ষণ পিঠের ওপর দাঁড়িয়ে গোখরা সাপটি আশপাশ পর্যবেক্ষণ করে নেমে সামনের জঙ্গলে অদৃশ্য হয়ে যায়। ইন্টারনেট।