ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে রমনা বিভাগে ২৭ জন, লালবাগ বিভাগে ২২ জন, ওয়ারী বিভাগে ৪৮ জন, মতিঝিল বিভাগে ৭২ জন, তেজগাঁও বিভাগে ৪৫ জন, মিরপুর বিভাগে ১১২ জন, গুলশান বিভাগে ৩৫ জন এবং উত্তরা বিভাগে ৫৩ জন।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী রিভলবার, ৩ রাউন্ড গুলি, ৩০ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ১০ হাজার ২৮৭টি ইয়াবা ট্যাবলেট, পেথেডিন ইনজেকশন গ্রহনের সিরিঞ্জ ১৮টি, পেথেডিন ইনজেকশন গ্রহনের সিরিঞ্জের সুই ২৪টি, ইয়াবা সেবনে ব্যবহৃত ফয়েল পেপার আটটি, ইয়াবা সেবনে ব্যবহৃত গ্যাস লাইট দুইটি, ইয়াবা সেবনে ব্যবহৃত বোতলের কর্ক দুইটি, ৪০২২ প্যাকেট সিগারেট, ১৩টি মোবাইল, পাঁচটি নিষিদ্ধ লিফলেট, দুইটি কার্ড, একটি পুরাতন বই, একটি খাতা, ৫০ হাজার টাকা মূল্যের জাল নোট, একটি গাঁজা খাওয়ার কলকী, একজন ভিকটিম, একটি ট্রাক, একটি প্রাইভেটকার, দুইটি সিএনজি ও ৩০টি চেতনানাশক এন্টিভেন ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। সূত্র : বাসস