নি ত্যো প ন্যা স

ঘটন-অঘটন সুন্দরবন

প্রিন্স আশরাফ

Printed Edition
nittodin-2
ঘটন-অঘটন সুন্দরবন

একশ’ চৌষট্টি.

ফুলি আবার লজ্জা পেল। উপর-নিচ মাথা দুলিয়ে সম্মতি দিয়ে বাপকে ডাকল। ‘আব্বা, এদির এট্টু নৌকা ধর।’

এই ঝামেলায় কিছুটা দেরি হয়ে গেছে। কিন্তু কী আর করা! কোনো বিপদ যে ঘটেনি তাতেই আল্লার কাছে হাজার শোকর। কামোট-কুমির যে দু-একটা আশপাশে ছিল না তা আর কে বলতে পারে!

এতবড় ঘটনায়ও যাত্রার তাল ভঙ্গ হলো না। বাঘের মুখ থেকে মানুষ কেড়ে নিয়ে আসা এই জনপদের লোকদের কাছে পানি থেকে মানুষ তোলা পানিভাতের মতো। শুধু জুয়েল লজ্জায় এতটুকু হয়ে নৌকার ছইয়ের মধ্যে বসে থাকল।

ফুলি ভেজা কাপড় পাল্টে শাড়ি পরে এসেছে। ডোরা দেয়া জংলি ছাপার সস্তা দামের ইন্ডিয়ান শাড়ি। সাতক্ষীরার বর্ডার দিয়ে ইন্ডিয়ান চোরাই জিনিসে এদিকের বাজার সয়লাব। শাড়িতে ফুলিকে অনেক বেশি রমণীয় কমনীয় লাগছে। মেয়েদের জন্য শাড়ির চেয়ে মোহনীয় পোশাক আর নেই।

ফুলি পাকা গিন্নির মতো বঁটি নিয়ে দু’হাতে মাছ কুটতে লেগে গেল। (চলবে)