ভাণ্ডারিয়ায় চিংড়ির রেণু পোনা জব্দ
Printed Edition
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের ভাণ্ডারিয়া অবৈধভাবে গলদা ও বাগদা চিংড়ির রেণু পোনা পাচারকালে এক লাখ ৩০ হাজার রেণু পোনা জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় তিনজনকে মোট এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, বরগুনা, পাথরঘাটা ও মঠবাড়িয়াসহ উপকূলীয় বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করা গলদা ও বাগদা চিংড়ির রেণু পোনা দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ও প্রভাবশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে। সিন্ডিকেটটি বছরের পর বছর ধরে ভাণ্ডারিয়া রুট ব্যবহার করে রেণু পোনা পরিবহন ও পাচার কার্যক্রম পরিচালনা করে আসছে।