আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বস্ত্র ও প্রকৌশল বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

Printed Edition

গাজীপুর জেলা প্রতিনিধি

বিশ^বিদ্যালয় জীবনের স্মৃতিচারণ, বন্ধুদের সাথে আনন্দ-আড্ডায় দিনভর নানা আয়োজনে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বস্ত্র ও প্রকৌশল বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী। এসময় দীর্ঘদিন পর হারানো দিনের বন্ধু, বিশ^বিদ্যালয়ের বড় ভাই-বোনদের কাছে পেয়ে আবেগে আত্মহারা হয়ে পড়েন অনেকেই। বিশ্ববিদ্যালয় জীবনের নানা ঘটনার কথা স্মরণ করে স্মৃতিকাতর হন অনেকেই।

শুক্রবার আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে কালিয়াকৈর উপজেলার স্থানীয় একটি রিসোর্টে আয়োজিত পুনর্মিলনীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, পোশাক শিল্পের উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার কর্মজীবী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল রাহাত খানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম, এ কে এইচ নিটিং অ্যান্ড ডাইং কারখানার ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলম, এস এম সোর্সিংয়ের ফাউন্ডার মির্জা শামস মাহমুদ, সংগঠনের সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদসহ অন্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ও শিল্পনির্ভর বাংলাদেশ বিনির্মাণে আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টেক্সটাইল অ্যালামনাই কাজ করে যাচ্ছে। এ বিশ^বিদ্যালয় থেকে লেখাপড়া শেষে টেক্সটাইল এক্সপার্টরা দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে যোগ্যতার সাথে দায়িত্ব পালন করছে।

পরে মনোজ্ঞ সঙ্গীত ও আনন্দঘন পরিবেশে লটারিসহ নানা আয়োজনে অংশ নেন বিশ্ববিদ্যালয় অ্যালামনাই সদস্যরা।