ঢাকায় সাফা আন্তর্জাতিক সম্মেলন আয়োজন আইসিএবির

Printed Edition

নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (ঊঃযরপধষ অও) ও টেকসই প্রতিবেদন যখন ক্রমেই ব্যবসায়িক ঝুঁকি ব্যবস্থাপনা, বিনিয়োগকারীদের প্রত্যাশা এবং জনআস্থার রূপরেখা নতুনভাবে নির্ধারণ করছে, তখন বৈশ্বিক হিসাব পেশা এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে- এমন মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।

ঢাকায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (ঝঅঋঅ), আন্তর্জাতিক সম্মেলনে এসব মতামত উঠে আসে। দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত সম্মেলনের প্রতিপাদ্য ছিল পরবর্তী প্রজন্মের পেশা : নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেকসই প্রতিবেদন একীভূতকরণ।

সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএবির সাবেক সভাপতি আদীব হোসেন খান। তিনি বলেন, টেকসই প্রতিবেদন ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আর দূরবর্তী কোনো ধারণা নয়; এটি ইতোমধ্যেই অর্থনৈতিক মূল্য সৃষ্টি, পরিমাপ ও প্রকাশের কাঠামোতে আমূল পরিবর্তন এনেছে।

সম্মেলনে জাতীয় নেতৃত্ব, হিসাববিদ ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের কৌশলগত সংলাপ এবং জ্ঞানভিত্তিক আলোচনাতে অংশ নেন আফগানিস্তান, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে আগত প্রতিনিধিরা। সম্মেলনে তিনটি টেকনিক্যাল সেশন ও একটি সমাপনী সেশনে- বক্তব্য ভবিষ্যৎ পেশা, এআই ও টেকসই প্রতিবেদন নিয়ে আলোচনা করা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন এ এইচ এম আহসান এবং বাংলাদেশ ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি)- চেয়ারম্যান ড. মো: সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

আইসিএবি সভাপতি এন কে এ মোবিন এফসিএ স্বাগত বক্তব্য এবং সম্মেলন আয়োজন কমিটির চেয়ারম্যান মুহাম্মদ ফরহাদ হোসেনও বক্তব্য রাখেন।

এই প্রথমবারের মতো বিশ্বের শীর্ষ হিসাব পেশা সংস্থার প্রধান, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের সভাপতি জ্যঁ বুকো আইসিএবির আমন্ত্রণে ঢাকায় এই সম্মেলনে অংশ নেন। অতিথি বক্তা হিসেবে সাফার উপদেষ্টা আশফাক ইউসুফ তোলা । জ্যঁ বুকো বলেন, এই সম্মেলনের আলোচনা বৈশ্বিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি টেকসই প্রতিবেদন, নৈতিক এআই ও ভবিষ্যৎ পেশাগত অনুশীলনের গতিপথ নির্ধারণে ভূমিকা রাখবে। তিনি আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতার ওপর জোর দেন। বিজ্ঞপ্তি।