ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে চীনের সতর্কবার্তা

Printed Edition

প্রেস টিভি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদপে পশ্চিম এশিয়াকে ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছে চীন। জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং বলেন, ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। তিনি আরো জানান, যুদ্ধের বাড়তি হুমকি আঞ্চলিক উত্তেজনাকে বিপজ্জনক মাত্রায় নিয়ে গেছে। চীনা এই কূটনীতিক সাফ জানিয়ে দিয়েছেন, শক্তি প্রয়োগ করে কখনো সমস্যার সমাধান সম্ভব নয়। যেকোনো ধরনের সামরিক দুঃসাহস এই পুরো অঞ্চলকে এক অনিশ্চয়তার অতল গহ্বরে নিপে করবে। আন্তর্জাতিক মহলের আহ্বান মেনে নিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ল্েয কাজ করা উচিত।