ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের নৌবীমা দাবি পরিশোধ করল কর্ণফুলী ইন্স্যুরেন্স
Printed Edition
সম্প্রতি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অনুকূলে দুই কোটি ৪৪ লাখ টাকার নৌবীমা দাবি পরিশোধ করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রধান কার্যালয়ে বীমা দাবি পরিশোধের সময় কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির পক্ষ থেকে নাসির উদ্দিন আহমেদ (ভাইস-চেয়ারম্যান), মো: জাহিদ আনোয়ার খান (চিফ কো-অর্ডিনেটর), মো: মইন উদ্দীন, এফসিএস (চিফ ফিন্যান্সিয়াল অফিসার) এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে মাহবুবুল করিম (এক্সিকিউটিভ ডাইরেক্টর) ও আলিমুল রাজি (সিনিয়র এক্সিকিউটিভ অফিসার) উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।