খালেদা জিয়ার অসুস্থতায় নরেন্দ্র মোদির উদ্বেগ

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সাথে ভারতের পক্ষ থেকে প্রয়োজন হলে সব ধরনের সহযোগিতা করার প্রস্তুতির কথাও জানিয়েছেন তিনি। খবর : ট্রিবিউন ইন্ডিয়ার।

গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেয়া এক পোস্টে নরেন্দ্র মোদি লিখেছেনÑ ‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা শুনে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বহু বছর ধরে বাংলাদেশের গণজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন। তার দ্রুত সুস্থতা কামনা করছি। প্রয়োজন হলে ভারত সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।’