মামুন হামিদা পলাশ পারুল চ্যাম্পিয়ন

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

১৭ দেশের তিন হাজার রানারের অংশগ্রহণে হাতিরঝিলে তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হলো ‘তুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫কে’। অংশ নেন ১৭টি দেশের প্রায় তিন হাজার রানার। ২৫ কিলোমিটার, ১০.৩ কিলোমিটার এবং ৩ কিলোমিটার এই তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। টুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫কে ইতোমধ্যে অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথনস অ্যান্ড ডিসট্যান্স রেসেসের সদস্যপদ অর্জন করেছে।

২৫ কিলোমিটার পুরুষ বিভাগে মামুন আহম্মেদ, নারী বিভাগে হামিদা আক্তার জেবা, ১০.৩ কিলোমিটার পুরুষ বিভাগে পলাশ শেখ, নারী বিভাগে পারুল দাস, শিশুদের ৩ কিলোমিটার বিভাগে ছেলে শিশু বিভাগে অভি ইসলাম, মেয়ে শিশু বিভাগে সামিহা চ্যাম্পিয়ন হন। সমাপনীতে উপস্থিত ছিলেন তুরাগ অ্যাক্টিভের স্ট্রাটেজিক অ্যাডভাইজর মোহাম্মদ নাঈম আখতার, চিফ অপারেটিং অফিসার আহম্মদ মনসুর রউফ, ঢাকা ২৫কের রেস ডিরেক্টর এবং রান বাংলাদেশের সিইও সাজনান মোহাম্মদ।