অস্ত্রের মজুদ ঘাটতির খবর ট্রাম্পের অস্বীকার

Printed Edition

হিন্দুস্তান টাইমস

নতুন করে যুদ্ধ শুরুর পর টানা ১৩ দিন ইরানের ওপর হামলা চালানোর পর আপাতত হামলা বন্ধ রেখে আলোচনার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর পরবর্তী আক্রমণের অনুমতি না দেয়াতেই এই বিরতি।

গত শুক্রবার ট্রাম্প জানান, কূটনৈতিক উপায়ে উত্তেজনা নিরসনের পথ খোলা রয়েছে। তবে সতর্ক করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র চাইলে যেকোনো মুহূর্তে আবার হামলা শুরু করতে পারে। হামলা বন্ধের এই সিদ্ধান্তের পেছনে মার্কিন সামরিক বাহিনীর গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের মজুদ নিয়ে উদ্বেগ বাড়ছে বলে খবর চাউর হয়। তবে এ খবর অস্বীকার করে জাতিসঙ্ঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালৎস জানান, ট্রাম্প কূটনৈতিক আলোচনার সুযোগ দিতেই সাময়িকভাবে আক্রমণ স্থগিত রেখেছেন।