নতুন ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন করল গ্যাজেট অ্যান্ড গিয়ার
Printed Edition
প্রযুক্তি ডেস্ক
দেশের শীর্ষস্থানীয় প্রিমিয়াম টেক ও লাইফস্টাইল রিটেইলার এবং অ্যাপল অথরাইজড রিসেলার গ্যাজেট অ্যান্ড গিয়ার রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় তাদের নতুন ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন করেছে। আউটলেটটি তৌহিদ ফাউন্ডেশন কমপ্লেক্স, ১৪-১৫ দারুস সালাম রোডে অবস্থিত। এই আউটলেটে মিরপুরবাসীরা পাবেন টেক শপিংয়ের এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। একই ছাদের নিচে পাওয়া যাবে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের অফিসিয়াল স্মার্টফোন এবং লাইফস্টাইল গ্যাজেট।
যেমন অ্যাপল, মার্শাল, বোস, জেবিএল, হারম্যান কার্ডন, বেলকিন, ইউএজি, স্পিজেন, টরাস, টুকানো, পিটাকা, স্ক্রস, ডিজেআই, গোপ্রো, স্যান্ডিস্ক, গুগল, স্টারলিংক, মেটা ও অ্যামাজন। মিউজিকপ্রেমীদের জন্য আউটলেটে বিশেষ এক্সপেরিয়েন্স জোন রাখা হয়েছে, যেখানে গ্রাহকরা বিভিন্ন মিউজিক ডিভাইস সরাসরি ট্রাই করে দেখতে পারবেন এবং নিজের পছন্দ অনুযায়ী সঠিক পণ্য নির্বাচন করতে পারবেন। শপিং অভিজ্ঞতাকে আরো সহজ ও সুবিধাজনক করতে দেশের ব্যাংকগুলোর মাধ্যমে থাকবে শূন্য ইএমআই সুবিধা, গ্যাজেট অ্যান্ড গিয়ারের এক্সক্লুসিভ গিফট এবং নির্বাচিত পণ্যে বিশেষ অফার।