আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে লিটিগেশন ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Printed Edition
artho-2
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে লিটিগেশন ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ ‘লিটিগেশন ম্যানেজমেন্ট ফর স্পিডি রিকভারি অব কাসিফায়েড ইনভেস্টমেন্ট’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই) এ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: রাফাত উল্লা খান এতে প্রধান অতিথি ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন ছিলেন অর্থ ঋণ আদালত ঢাকার যুগ্ম জেলা জজ মো: মোসাররফ হোসেন। এ সময় তিনি খেলাপি বিনিয়োগ পুনরুদ্ধারে আইনগত কাঠামোর কার্যকর প্রয়োগ, মামলা দায়ের ও পরিচালনার সঠিক পদ্ধতি, প্রমাণ উপস্থাপনের গুরুত্ব, আপস-মীমাংসার উদ্যোগ এবং ডিক্রি কার্যকর করণের বাস্তব অভিজ্ঞতা বিস্তারিতভাবে উপস্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইবিটিআইয়ের প্রিন্সিপাল মো: আবদুর রহিম দুয়ারী। কর্মশালায় ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস এম জুলকার নায়েন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের বিভিন্ন শাখা থেকে মোট ৫৫ জন ইনভেস্টমেন্ট ইনচার্জ ও ইনভেস্টমেন্ট কর্মকর্তা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।