বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা ৭টার পর ডেসকোর অভিযান চলছে
Printed Edition
সরকারের নির্দেশনাক্রমে শপিংমল, মার্কেট, দোকানগুলো সময়মতো বন্ধকরণের নিমিত্তে ডেসকো কর্তৃক নিয়মিত বিশেষ অভিযান/মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৩ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ডেসকো আওতাধীন মিরপুর এলাকার মার্কেট, শপিংমল এবং দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল মেট্রোপলিটন মেজিস্ট্রেট (যগ্ম জেলা জজ) ডেসকো মো: হাদিউজ্জামান।
ডেসকো আওতাধীন গুলশান-বনানী অঞ্চলে অপর একটি অভিযান পরিচালিত হয় ২২ এপ্রিল বুধবার সন্ধ্যা ৭টা থেকে। সেই অভিযানে নেতৃত্ব দেন ডেসকো’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলম। অভিযানকালে স্পার্ক গিয়ার, বেস্টবাইসহ কিছু প্রতিষ্ঠানকে আইন অমান্য করায় ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ এবং নির্বাহী পরিচালক অপারেশন প্রকৌশলী মো: রশিদুর রহমানের তত্ত্বাবধানে অভিযানে আরো উপস্থিত ছিলেন ডেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোলাম রব্বানী, সনাতন দত্ত, শফিকুল ইসলাম, প্রকৌশলী আব্দুল লতিফ মিয়া, মো: রায়হান আরেফিনসহ আরো অনেক কর্মকর্তা- কর্মচারী। বিজ্ঞপ্তি।