নাঙ্গলকোটে শিশু শিক্ষার্থীকে বলাৎকার করল প্রভাবশালী
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার নাঙ্গলকোটে মধ্য বয়সী এক প্রভাবশালী লম্পটের বিরুদ্ধে এক মাদ্রাসা শিশু (৭) শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের হেসিয়ারা গ্রামে। স্থানীয়ভাবে বিষয়টি ধামাচাপা দিতে প্রভাবশালী ব্যক্তিটি চেষ্টা করে যাচ্ছে। ঘটনাটি জানাজানি হওয়ায় বলাৎকারের শিকার শিশুটির দরিদ্র পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে পরিবারটি দাবি করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের হেসিয়ারা গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে মধ্য বয়সী আবু সুফিয়ান হেসিয়ারা মধ্যপাড়া নুরানী মাদরাসার এক শিশু শিক্ষার্থীকে বিভিন্ন প্রলোভনে ফুসলিয়ে তার ব্যাটারিচালিত অটো গ্যারেজে নিয়ে যায়। পরে আবু সুফিয়ান জোরপূর্বক বলাৎকার করে। এ ছাড়া আবু সুফিয়ানের বিরুদ্ধে এলাকায় আরো অনেক শিশুকে জোরপূর্বক বলাৎকারসহ নারী ঘটিত বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আবু সুফিয়ান এলাকায় একাধিকবার অনেক শিশুকে বলাৎকারসহ নারী ঘটিত অপরাধের জড়িত থাকলেও তার পরিবারটি প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগীরা তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না।
শিশুটির মা জানান, আমি লম্পট আবু সুফিয়ানের সুষ্ঠু বিচার দাবি করছি।
অভিযুক্ত আবু সুফিয়ানের বড় ভাই আবু তাহেরকে মুঠো ফোনে ফোন দিয়ে বক্তব্য জানতে চাইলে সে ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।