ঠাকুরগাঁওয়ে মহিলা বিপণিবিতান পুরুষের দখলে

Printed Edition

রুহিয়া (ঠাকুরগাঁও) সংবাদদাতা

ঠাকুরগাঁও সদর উপজেলার রামনাথ হাটে স্থানীয় দরিদ্র ও প্রান্তিক নারীদের জন্য গড়া ‘মহিলা বিপণিবিতান’ কার্যত পুরুষ ব্যবসায়ীদের দখলে চলে গেছে। বিপণিবিতানে বরাদ্দ পাওয়া ১২টি দোকানের কোনোটিতেই ব্যবসা করছেন না বরাদ্দপ্রাপ্ত নারী উদ্যোক্তারা।

সকালে দোকানপট্টি ঘুরে দেখা গেছে, অধিকাংশ দোকানই বন্ধ; বাকি খোলা দোকানগুলোতে পুরুষরা ব্যবসা চালাচ্ছেন। বরাদ্দপ্রাপ্ত এক নারী উদ্যোক্তা জানালেন, প্রথম কিছু সময় দোকান ভাড়া করে রাখলেও এখন আর কোনো ভাড়া নেয়া হচ্ছে না। এর মধ্যে কিছু দোকান ‘শ্যামল দাস টেইলার্স’ বা ‘সাধুকা জলযোগ’ নামে পুরুষ মালিকদের ব্যবসায় ব্যবহৃত হচ্ছে। প্রথম পরিকল্পনায় মাত্র ১০০ টাকা ভাড়ায় নারীদের দোকান দেয়া হয়েছিল, যাতে তারা স্বাবলম্বী হতে পারেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে। নারীদের আবার দোকানে ফিরে আসার উপযোগী পরিবেশ নিশ্চিত করা হবে।