আইসিএমএবি, সিবিসির নতুন অফিস বিয়ারার নির্বাচিত

Printed Edition

দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) চট্টগ্রাম শাখা কাউন্সিল (সিবিসি) ২০২৬ সালের অফিস বিয়ারার নির্বাচনের জন্য গত ২০ ফেব্রুয়ারি চট্টগ্রামের একটি হোটেলে যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে ওয়াহিদ উল্লাহ এফসিএমএ-কে চেয়ারম্যান এবং মো: রেজওয়ান হাসানকে সচিব নির্বাচিত করা হয়। এ ছাড়াও নাজমুল ইসলাম এফসিএমএ-কে ভাইস চেয়ারম্যান এবং কাজী আবদুল সালাম এসিএ, এসিএমএ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। ওয়াহিদ উল্লাহ এফসিএমএ বর্তমানে ক্লিফটন গ্রুপে জেনারেল ম্যানেজার (অর্থ ও হিসাব) হিসেবে কর্মরত আছেন। মো: রেজওয়ান হাসান এফসিএমএ, সহযোগী অধ্যাপক, ব্যবসা প্রশাসন বিভাগ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে কর্মরত রয়েছেন। বিজ্ঞপ্তি।