বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় বৈঠক

চবির ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন পরিদর্শন ও কাজের অগ্রগতি পর্যালোচনা

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রতিষ্ঠিত ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন তথা ‘স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন ফর মেরিন রিমোট সেন্সিং (এসজিএসএমআরএস) প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন ও চীনের সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফি (এসআইও) প্রকল্পটির পরিচালক প্রফেসর মাও জিহুয়া।

গতকাল সকালে ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন পরিদর্শন করেছেন তারা। এ সময় প্রকল্পের বাংলাদেশ সমন্বয়ক চবি ওশানোগ্রাফি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন মুন্না, চবি ওশানোগ্রাফি বিভাগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো: এনামুল হক, সংশ্লিষ্ট প্রকৌশলীগণ, চবি ওশানোগ্রাফি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এবং চীনের সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফি (এসআইও)-এর প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

এরপর দুপুরে চবি ভিসির দফতরে ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের কাজের অগ্রগতি, পূর্ণাঙ্গভাবে চালু ও এর ব্যবস্থাপনা চূড়ান্ত করার লক্ষ্যে পরবর্তী করণীয় সম্পর্কিত বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রোভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ও ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন প্রকল্পের বাংলাদেশ সমন্বয়ক প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন মুন্না উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।