আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৫

Printed Edition

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করেছে আইনশৃঙ্খলাবাহিনী। এ সময় দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ সদস্যরা। আটককৃতরা হলেন- ইমন (২৪), রায়হান রানা (২৩), হেলাল (৩০), মাসুদ (২২) ও মিনহাজ (২০)। তারা সবাই আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দু’টি তলোয়ার, দু’টি বড় ছুরি, একটি চাপাতি, একটি লোহার রড ও একটি চেইন জব্দ করা হয়।