নারীর প্রতি সহিংসতা ও মানবপাচার রোধে সমন্বিত উদ্যোগ জরুরি : ড. খলিলুর রহমান মাদানি

Printed Edition
3rd-6
ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভায় বক্তব্য রাখেন ড. খলিলুর রহমান মাদানি : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘নারী ও শিশু নির্যাতন বন্ধ, যৌতুক ও মানব পাচার রোধে ইমাম ওলামাদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা গতকাল ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ও তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানি। আরো বক্তৃতা করেন- প্রফেসর মাওলানা আব্দুল কুদ্দুস, অধ্যক্ষ মাওলানা রহমাতুল্লাহ, অধ্যক্ষ মাওলানা নাজমুস সউদ, মুহাদ্দিস মাওলানা আবু বকর সিদ্দিক, পরিচালক মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ। ইসলামিক ফাউন্ডেশনের অন্যতম পরিচালক মহিউদ্দিন মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভা ও সেমিনারে বিশিষ্ট ইমাম-খতিব, আলেম-ওলামাসহ খুলনা বিভাগে ১০ জেলার সুপারভাইজার, ফিল্ড অফিসার, মসজিদভিত্তিক গণশিক্ষার শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় ড. মাদানী বলেন, নারী ও শিশু নির্যাতন বর্তমানে মহামারী আকার ধারণ করেছে। ইসলামী মৌলিক শিক্ষার অভাবে মানুষ নৈতিকতা বিবর্জিত হয়ে নারী-শিশু নির্যাতনসহ নানামুখী সামাজিক অপরাধে জড়িয়ে পড়ছে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য আলেম-ওলামা ইমাম- খতিবদেরকে পরিকল্পিত উপায়ে বিশেষ উদ্যোগ নিতে হবে। তিনি আরো বলেন, কুরআনের নির্দেশ অনুযায়ী স্বামী স্ত্রী যদি পরস্পর পরস্পরের প্রতি দায়িত্ববান, যতœবান, সচেতন, সতর্ক ও আন্তরিক হন এবং উভয়েই যদি সন্তানের প্রতি যতœবান হন তাহলে এসব সামাজিক ব্যাধি দূর করা সম্ভব। সভায় বক্তারা সমন্বিত উপায়ে নারী-শিশু নির্যাতন ও মানব পাচার রোধে কাজ করার জন্য অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।