পাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহারে পরীক্ষার্থী আটক

Printed Edition

পাবিপ্রবি প্রতিনিধি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের সমন্বিত গুচ্ছ পদ্ধতির প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোবাইল ফোনসহ এক পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল শুক্রবার বেলা ১১টায় অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এ ঘটনা ঘটে।

অসদুপায় অবলম্বনকারী ওই পরীক্ষার্থীর নাম মো: ইমন। তিনি রাজশাহী জেলার পুঠিয়া থানার বাসিন্দা।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দফতর সূত্রে জানা যায়, পরীক্ষা শুরু হওয়ার পর দায়িত্বে থাকা এক শিক্ষক ওই শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন। পরে তল্লাশি করে তার কাছে একটি মোবাইল ফোন পাওয়া যায়। পরে তাকে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে ওই শিক্ষার্থী অপরাধের কথা স্বীকার করে বলেন, আমি ছবি তুলে চ্যাট জিপিটি ব্যবহার করে উত্তর মিলাতে ছেয়েছি।

তবে মোবাইল ব্যবহারের আগেই সে ধারা পড়ে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান খান ওই শিক্ষার্থীকে পরীক্ষায় বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন।