বেসরকারি শিক্ষক প্রার্থীদের সুখবর সমতা বিধানের পরিপত্র জারি

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ সুপারিশে সমতা বিধানসংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। ফলে এনটিআরসিএর পাঁচ হাজার প্রার্থীর সুপারিশের পথ সুগম হলো। গতকাল কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদফতরের জন্য সমতা বিধানের এ পরিপত্র শিক্ষা মন্ত্রণালয় জারি করেছে। এর আগে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের পরিপত্র জারি করা হয়েছিলো। কিন্তু কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের পরিপত্র না জারি হওয়ায় সামগ্রিক প্রক্রিয়া আটকে যাচ্ছিল। ফলে বিশেষ গণবিজ্ঞপ্তিকে সামনে রেখে প্রার্থীদের মধ্যে সৃষ্টি হয় চরম অনিশ্চয়তা ও হতাশা।

বৃহস্পতিবার জারি করা পরিপত্রে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বেসরকারি মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)-এর “পরিশিষ্ট-ঘ” এ উল্লিখিত সাধারণ ইংরেজি পদসমূহে নিয়োগ সুপারিশের জন্য কাম্য শিক্ষাগত যোগ্যতা (নির্দিষ্ট পদের বিপরীতে) সংশোধন করে উল্লিখিতভাবে কাম্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে প্রতিস্থাপন করা হলো।