আসছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার শায়লা
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
সম্পূর্ণ দেশী ফুটবলার নিয়েই বাংলাদেশ নারী ফুটবল দলের সাফল্য। দুইবার এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলের চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করা। এরপর গত বছর নারী এশিয়ান কাপ এবং অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের ফাইনাল রাউন্ডের টিকিট পাওয়া। তবে এখন হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, তারিক কাজী, জায়ান আহমেদদের মতো নারী ফুটবলেও ইউরোপ প্রবাসী ফুটবলার আসা শুরু হয়েছে। এই মুহূর্তে নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলতে অস্ট্রেলিয়ায় অবস্থান করা বাংলাদেশ দলে একমাত্র প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী। এখন আগামীতে অনূর্ধ্ব-১৬-১৭ জাতীয় দলে দেখা যেতে পারে ইংল্যান্ড প্রবাসী আরেক ফুটবলারকে। নাম তার শায়লা আহমেদ। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানান, মে-জুনের দিকে আমরা বয়সভিত্তিক জাতীয় দলে পেতে পারি ইংল্যান্ড প্রবাসী শায়লা আহমেদকে। উইং পজিশনে খেলেন তিনি।