মিরসরাইয়ে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবি চেক প্রদান
Printed Edition
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের মিরসরাইয়ে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে গ্রাহকের মৃত্যুদাবি চেক প্রদান করা হয়েছে। গত বুধবার দুপুরে উপজেলা সদরে মিরসরাই সার্ভিসিং সেলের উদ্বোধন অনুষ্ঠানে এ চেক প্রদান করা হয়।
মিরসরাই সার্ভিসিং সেলের ইনচার্জ ও ডেপুটি জেনারেল ম্যানেজার শহিদুল ইসলামের সভাপতিত্বে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন আইপিএল আইরিশ ভাইস প্রেসিডেন্ট ও প্রকল্প প্রধান মুহাম্মদ জসিম উদ্দিন, বারইয়ারহাট সার্ভিসিং সেলের জেনারেল ম্যানেজার ও ইনচার্জ মুহাম্মদ আইয়ুব খান, চট্টগ্রাম সার্ভিস সেন্টারের জেনারেল ম্যানেজার সাখাওয়াত হোসেন, মিরসরাই সার্ভিসিং সেলের ব্রাঞ্চ ম্যানেজার আনিছুল হক শিমুল।
আনিছুল হক শিমুল বলেন, আমাদের গ্রাহক সঞ্জয় কুমার দে ১২ বছর মেয়াদি সঞ্চয় ছয় কিস্তি বীমা তিন বছর চালানোর পর প্রবাসে মৃত্যুবরণ করেন। যেখানে তিনি এক লাখ ৯৪ হাজার টাকা জমা দেন। স্বামী মৃত্যুর দেড় মাসের মধ্যে মেয়াদ পূর্ণ হওয়ার আগে তার স্ত্রী টুম্পা ঘোষকে বীমার ছয় লাখ ১০ হাজার ৮৭৫ টাকা পরিশোধ করা হয়েছে। অল্প সময়ের মধ্যে বীমার টাকা পরিশোধ করা হয়েছে।