রূপালী ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
Printed Edition
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার ব্যাংকের দিলকুশাস্থ প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর ও মো: হারুনুর রশীদ। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো: ইসমাইল হোসেন শেখ, মো: মঈন উদ্দিন মাসুদ ও সালামুন নেছা। এ ছাড়াও ব্যাংকের বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয় এবং শাখা প্রধান হিসেবে কর্মরত নারী কর্মকর্তা ও নির্বাহীগণ ভার্চুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন। বিজ্ঞপ্তি