চট্টগ্রামের ঐতিহ্য জব্বারের বলী খেলার ১১৭তম আসর শনিবার
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর আগামী ২৫ এপ্রিল শনিবার। নগরীর লালদীঘির মাঠে বসবে এই আসর। বলী খেলা উপলক্ষে এবারো ২৪, ২৫ ও ২৬ এপ্রিল লালদীঘি ময়দান ও আশপাশের বিস্তীর্ণ এলাকাজুড়ে বসবে বৈশাখী মেলা। তবে এসএসসি পরীক্ষা থাকায় ২৬ এপ্রিল ভোরেই শেষ হবে মেলা।
স্থানীয় বদরপতি এলাকার আব্দুল জব্বার সওদাগর ১৯০৯ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনে এ অঞ্চলের যুবকদের সংগঠিত করতে লালদীঘি মাঠে বলী খেলার প্রচলন করেছিলেন। সেই কুস্তি কালক্রমে পরিচিত হয়ে উঠেছে ‘বলী খেলা’ নামে। বাংলা পঞ্জিকা অনুসারে প্রতি বছর ১২ বৈশাখ লালদীঘি মাঠে অনুষ্ঠিত হয় এ বলী খেলা। খেলাকে কেন্দ্র করে হওয়া লোকজ পণ্যের মেলা রূপ নিয়েছে চট্টগ্রামবাসীর প্রাণের মেলায়।