ফেনীতে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘ইউনিভার্সেল মেডিক্যাল সার্ভিস’-এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে ফেনী শহরের ট্রাংক রোডস্থ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা হক।
এতে উদ্বোধক ছিলেন রাজধানীর শমরিতা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ডা. এবিএম হারুন।
ইউনিভার্সেল মেডিক্যাল সার্ভিসেস সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক মো: জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী জেলা জামায়াতের সাবেক আমির একেএম শামসুদ্দিন, শহর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ফারুক হারুন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জিপি নুরুল আমিন খান, ফেনী জেলা হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল মোতালেব হুমায়ুন এবং ফেনী সুপার মার্কেটের স্বত্বাধিকারী ইউসুফ শাহীন।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কেফায়েত উল্লাহ চৌধুরীর তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ডা. আলাউদ্দিন মজুমদার, ফেনী ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি আ ন ম আবদুর রহিম, জেলা প্রাইভেট হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্য সচিব হাফিজুর রহমান, ফেনী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন মিলন, জেলা জামায়াতের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো: ইলিয়াস এবং জেলা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সাবেক সভাপতি হারুন অর রশিদ।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কেফায়েত উল্লাহ চৌধুরী বলেন, ফেনী শহর হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের শহর। উন্নত ল্যাবসেবার পাশাপাশি এখানে বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়মিত চেম্বার করবেন, যাতে রোগীরা মানসম্মত চিকিৎসাসেবা পান।
তিনি জানান, উদ্বোধন উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন চিকিৎসাসেবায় ২৫ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে। ভবিষ্যতে চাহিদা ও সময়ের সাথে সামঞ্জস্য রেখে আরো নতুন নতুন সেবা যুক্ত করা হবে।