কটিয়াদীতে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া
Printed Edition
কিশোরগঞ্জ প্রতিনিধি ও কটিয়াদী সংবাদদাতা
কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার বনগ্রামে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রাম খান বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল আয়োজনে ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্যসচিব ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী ও পাকুন্দিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ মিয়া, জেলা যুবদলের কোষাধ্যক্ষ সুলায়মান ভূইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রুবেল, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম নিশাদ, সাবেক যুগ্ম সম্পাদক রাফিউল ইসলাম নৌশাদ ও জাকির হোসেন রাজিব।
এ ছাড়া বনগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন মাসুদ ও সাধারণ সম্পাদক এস এম মঞ্জুরুল ইসলাম পিন্টু, কটিয়াদি উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সেতু, পাকুন্দিয়া উপজেলা যুবদলের সভাপতি সুমন ও সাধারণ সম্পাদক ছোটন, বনগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার ও সাধারণ সম্পাদক কাইয়ুম, কটিয়াদি পৌর ছাত্রদলের সদস্যসচিব মোহাম্মদ নাসিম এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মশিউর ও শিমুলসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।