কোকো পুরস্কার পাচ্ছেন ৩ ক্রীড়াবিদ
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
লন্ডন-ভিত্তিক আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট। এই ট্রাস্টের উদ্যোগেই আজ পুরস্কৃত করা হচ্ছে সাত ক্রীড়াবিদকে। তারা হলেন- জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ, সর্বশেষ অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকিতে সর্বোচ্চ গোলদাতা হওয়া আমিরুল ইসলাম, টেবিল টেনিস খেলোয়াড় খৈ খৈ মারমা, ব্যাডমিন্টন খেলোয়াড় আল আমিন জুমা ও আরচ্যার সাগর ইসলাম। বিকেলে হোটেল লা মেরিডিয়ানে এই পুরস্কার প্রদান করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।