সিরিজে এগিয়ে বাংলাদেশ
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
কক্সবাজার অ্যাকাডেমি মাঠে গতকাল তৃতীয় টি-২০তে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে সিরিজে ২-১ এ এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। হারে সিরিজ শুরুর পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টানা দুই ম্যাচ জিতল লাল-সবুজরা। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থটি হবে আগমীকাল।
ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। অধিনায়ক ইমা নাসের ১৬ বলে ২৩ রান করেন। এ ছাড়া টপ-মিডল অর্ডার থেকে আর তেমন কিছু পায়নি পাকিস্তান। শেষ দিকে মাইমুনা খালিদ ১৮ ও মাহনুর জেব ১২ রান করে পাকিস্তানকে ৮৬ রানে নিয়ে যান। দু’টি করে উইকেট নেন হাবিবা ইসলাম পিংকি ও অতশি মজুমদার।
রান তাড়ায় মাত্র ৮ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে অধিনায়ক সাদিয়া ইসলাম তিনটি করে চার-ছক্কায় ২৮ বলে করেন ৩৫ রান। এরপর মাইমুনা নাহারকে নিয়ে দলকে জেতান জান্নাত। তার ব্যাট থেকে আসে ৩৫ বলে ৩০ রান। ম্যাচসেরা সাদিয়া।