আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে মার্কেন্টাইল ব্যাংক
Printed Edition
মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোগে আয়োজিত হলো আন্তর্জাতিক নারী দিবস-২০২৬। ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্য সামনে রেখে ৮ মার্চ ব্যাংকের প্রধান কার্যালয়ে নারী কর্মকর্তাদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও দেশব্যাপী ব্যাংকের শাখাসমূহে দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়। ঢাকায় কর্মরত ব্যাংকের নারী শাখা ব্যাবস্থাপক, নির্বাহী ও কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রত্যেক নারী সহকর্মীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: জাকির হোসাইন, শামীম আহম্মদ, অসিম কুমার সাহা, ড. মো: জাহিদ হোসেন, ড. তাপস চন্দ্র পাল ও শাহ্ মো: সোহেল খুরশীদ। এছাড়াও এসইভিপি মোহাম্মদ ইকবাল রেজওয়ান, মো: আব্দুল হালিম ও আব্দুল আউয়াল, এসভিপি ও মগবাজার শাখা প্রধান লপিতা মান্নান, ভিপি ও আসাদ গেট শাখা প্রধান ফারহানা হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।