বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

Printed Edition

গাবতলী (বগুড়া) সংবাদদাতা

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া-৭ আসনে (গাবতলী ও শাজাহানপুর এলাকা) বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে ২২ ডিসেম্বর সোমবার গাবতলী ও শাজাহানপুর উপজেলা সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট থেকে পৃথকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

সকালে দলীয় কার্যালয় ও উপজেলা চত্বরে দোয়া মুনাজাত শেষে প্রথমে গাবতলীতে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান এর নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ কালে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও বগুড়া-৭ এলাকায় বেগম খালেদা জিয়া এর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটন, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু।

এর দুপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বগুড়া-৭ আসনে সংসদ সদস্য প্রার্থী বেগম খালেদা জিয়ার মনোনয়ন ফরম শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার (ইউএনও) মো: তাইফুর রহমানের নিকট থেকে সংগ্রহ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও বগুড়া-৭ এলাকার বেগম খালেদা জিয়ার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী এবং সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, শাহজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, গাবতলী উপজেলা সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম, গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টুসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।